বাংলাদেশ — পাতা ৯১
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে: চিফ হুইপ
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্ব পেয়েছে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ বিষয়ক আলোচনাসহ সংসদে অধিবেশন চলাকালীন অডিও তথা শব্দ বিভ্রাট ইস্যু। আগামী ১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে বলে জানানো হয়। শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভা...
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী
মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) আয়োজিত এ কুচকাওয়াজে এক বছরব্যাপী কঠোর প্রশিক্ষণ শেষে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপাররা অংশ নেন এবং এর মাধ্যমে তাদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব...
৩৬৭টি মোবাইল কোর্ট পরিচালনা: ‘মানুষের কর্মকর্তা’ ইউএনও আবদুর রহমানের বিদায়
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। দায়িত্ব পালনকালে কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি স্থানীয়দের কাছে ‘মানুষের কর্মকর্তা’ হিসেবে পরিচিতি পান। প্রায় এক বছর চার মাস দায়িত্বকালে তিনি ৩৬৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১৯ ল...
দৌলতদিয়ায় নদীতে পড়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের বাস যাত্রীসহ পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুর্ঘটনার বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী থেকে গত বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজবাড়ী মালিক সমিতির 'সৌহার্দ্য পরিবহন' যাত্রীবাহী বাস...
মুক্তিযোদ্ধার সন্তান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দল থেকে নির্বাচিত হওয়া আমার জন্য গর্বের—ধর্মমন্ত্রী
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় নবনির্মিত উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বি...
১৯ তেলের ডিপোতে বিজিবি মোতায়েন
দেশের জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা রক্ষা, অবৈধ মজুত প্রতিরোধ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন তেলের ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের...
ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে শনিবার সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে (লেভেল-২) এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হবে। নতুন সংসদের অধীনে এটিই প্রথম সংসদীয় কমিটির বৈঠক। ফলে এতে সংসদের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রাথমিক...
ডিএনসিসির বিশেষ মশক নিধন কর্মসূচি, ৫৩৬ স্কুলে চলবে অভিযান
আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কায় রাজধানীজুড়ে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামের এই কার্যক্রমের আওতায় ডিএনসিসি এলাকার ৫৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম চালানো হবে। শনিবার সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রমের উদ...
পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার
বাংলাদেশ পুলিশ বাহিনীকে তাদের আগের ঐতিহ্যবাহী পোশাকে ফিরিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ত...
চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যু
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ (৭৮) আর নেই। শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ঢাকার সম্মিলিত স...
চার দিনের সরকারি সফরে নিজ জেলায় রাষ্ট্রপতি
নতুন সরকার গঠনের পর নিজের জন্মভূমি পাবনায় চার দিনের সরকারি সফরে এসে যেন শিকড়ে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার এই সফর ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। শনিবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে এসে তিনি অবতরণ করেন শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম প্রাঙ্গণে। সেখান থেকে সার্কিট হাউসে...
সোমবার ‘ক্রীড়া কার্ড’ ও ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের প্রতিষ্ঠিত ক্রীড়াবিদদের সম্মাননা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ এবং বিশেষ ভাতা প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেন। প্র...
মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (২৬ মার্চ...
স্বাধীনতার ‘প্রকৃত ইতিহাস’ তুলে ধরলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস: ঢাকা, ২৬ মার্চ ২০২৬: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের ব্রিফিংকালে মন্...
ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে দুটি বগি; কারণ নিয়ে ধোঁয়াশা
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বগি পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস...
যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
এইচ এম মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে ভোরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মু...
ভুয়া সাংবাদিকতার দৌরাত্ম্য: গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে
নিউজ ডেস্ক-ঢাকা প্রস: গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, যার মূল দায়িত্ব সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং জনগণের কণ্ঠস্বর তুলে ধরা-এই গুরুত্বপূর্ণ পেশার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে কারা? দেশে ভুয়া সাংবাদিকতার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে...
মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার পাঁচপুকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সালাম মিয়া (৪৭) উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দুটি সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং...






























