বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

 

কুমিল্লার মুরাদনগরে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার পাঁচপুকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত সালাম মিয়া (৪৭) উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দুটি সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং অর্থ আত্মসাতের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মুরাদনগর থানার এএসআই নুর মোহাম্মদ ও এএসআই আবু বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

 

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেপ্তারে পুলিশের একটি চৌকস দল কাজ করে। গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।