বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে দুটি বগি; কারণ নিয়ে ধোঁয়াশা

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে দুটি বগি; কারণ নিয়ে ধোঁয়াশা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: 

 

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বগি পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ট্রেনটির পাওয়ার কারে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে ছড়িয়ে পড়ে। কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

 

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

এ বিষয়ে রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বগিগুলো ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। চট্টগ্রাম থেকে একটি নতুন পাওয়ার কার আনা হচ্ছে, যা সংযুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করবে।

 

অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হলেও কোনো ট্রেনের সূচি বাতিল করা হয়নি। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

 

এদিকে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি প্রকৌশলী দল কাজ শুরু করেছে।