বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত

খুলনায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত

খুলনা মহানগরীর ফুলবাড়ীগেট এলাকায় এক অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম ভস্মীভূত হয়েছে। 

 

আজ শনিবার ভোররাতে স্থানীয় জমজম দারোগা বাজারে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, আজ ভোররাতে আগুনের সূত্রপাত হয় এবং  দ্রুত পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই আগুনে দোকানগুলো পুড়ে যায়।

 

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আবদুল মালেক জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, কারন অনুসন্ধানের চেষ্টা চলছে।

 

এদিকে, খবর পেয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি প্রতিটি ক্ষতিগ্রস্ত দোকান ও গুদাম পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কথা বলেন। পরিদর্শনকালে প্রশাসক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাদের সব ধরনের সম্ভাব্য সহায়তার আশ্বাস দেন।

 

এ সময় তিনি বলেন, ক্ষয়ক্ষতির একটি তালিকা  করা হবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় সহায়তামূলক ব্যবস্থা নেওয়া হবে।