সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:২৯:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

১০ টন লাগেজ নিয়ে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে হাজির ব্রাজিল!

১০ টন ওজনের বিপুল লাগেজ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেই আলোচনার জন্ম দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। বিশেষ করে চার বছর আগের কাতার বিশ্বকাপের তুলনায় এবার সেলেসাওদের লাগেজের পরিমাণ প্রায় দ্বিগুণ। আর এই বিশাল বহরের ভেতরের রহস্য নিয়ে সবার মনেই জাগছে কৌতূহল। খবর গ্লোবো ডটকমের।   লাগেজের এই বিশালত্বের মূল কারণ হলো স্বাস্থ্য ও ফিটনে...



তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ভ্যাপসা গরম আর তীব্র তাপপ্রবাহে দেশের বড় অংশ জুড়ে জনজীবন ওষ্ঠাগত। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ৪০টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আরও অন্তত দুই থেকে তিন দিন বজায় থাকতে পারে। মঙ্গলবার অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।   টানা দাবদাহে সাধারণ মানুষের স্বস্তি মিলছে না। দেশের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি...


প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী কার্ড হলে এখানে আমার বিএমটি কার্ড থাকবে না, কারণ এত কার্ড দিয়ে কী করবে। একটা কার্ড দিয়ে যাতে সব কাজ করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।   মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।   মন্ত্রণালয় জানায়, যারা প্রবাসে আছে শুধু রে...


স্বাধীনতা যুদ্ধের দাবিদার আ.লীগ সেদিন পালিয়ে গিয়েছিল : ড. আব্দুল মঈন খান

স্বাধীনতা যুদ্ধের দাবিদার আওয়ামী লীগ সেদিন পালিয়ে গিয়েছিল, তারা কিন্তু যুদ্ধে নামেনি, পরবর্তীতে তারা বারবার পালিয়ে গিয়েছে সর্বশেষ ২০২৪ সালেও তারা একইভাবে পালিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।   সোমবার (১ জুন) বিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএন...


আদালতে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি ও ন্যায়বিচার দাবি করেছেন মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা।   মঙ্গলবার (০২ জুন) সকাল ৯টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্...


ভ্যাপসা গরমে অস্বস্তি, জুনে অস্বাভাবিক তাপমাত্রার আভাস

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথম দিকেই জানানো হয়েছিল এবার বর্ষা মৌসুম জুন-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। সংস্থাটির সেই পূর্বাভাসই যেন সত্যি হতে চলছে। জুনের শুরুতে যেখানে প্রচুর বৃষ্টি হওয়ার কথা সেখানে দেশজুড়ে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চলতি জুন মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে আভাস দি...


স্বর্ণের দাম ভরিতে কমলো আরো ৩ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।   আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দরপতনের প্রভাব স্থানীয় বাজারে পড়ায় মূল্যবান এই ধাতুটির দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন দ...


হজ পালন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।   সোমবার (১ জুন) তিনি দেশে ফিরে এসেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।   বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরব সফরে যান।   হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সোমবার তিনি দেশে ফিরে আসেন।


রামিসার অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাকে দেখতে হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সোমবার সন্ধ্যায় তিনি শেরে বাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান।   বর্তমানে আব্দুল হান্নান মোল্লা হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপা...


রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব আজ মঙ্গলবার শুরু হচ্ছে। মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   এর আগে সোমবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ...


স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমান আজীবন সংগ্রাম করেছেন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।    তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমান আজীবন সংগ্রাম করেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি সাহসিকতার স...


সংঘর্ষের পর ইসলামী ব্যাংকের ভার্চ্যুয়াল পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গ্রহণ

দিনভর উত্তেজনা, বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর অবশেষে ভার্চ্যুয়াল মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র অনুমোদন করা হয়েছে।   সোমবার রাত ৯টায় শুরু হওয়া অনলাইন সভা প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। সভায় পরিচালনা পর্ষদের সব সদস্য অংশ নেন। সংশ্...


মশা নিধন দেখতে ফ্লোরিডায় নয়, ডোবার পাশে বসলেই হবে

মশা নিধনের আধুনিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার পরিকল্পনা ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার। তবে তাদের এই বিদেশ সফরের অনুমোদন দেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।   প্রধানমন্ত্রীর নির্দেশনার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, মশা নিধন দেখতে বা শিখতে ফ্লোরি...


ফুটবল বিশ্বকাপ সামনে রেখে আপাতত যুদ্ধ ‘চান না’ ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা অব্যাহত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে সরাসরি বৃহৎ সামরিক সংঘাতে জড়ানোর পক্ষে নন। বিশেষ করে আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তিনি আঞ্চলিক অস্থিরতা আরও বাড়ুক, এমন পরিস্থিতি এড়িয়ে চলতে আগ্রহ...


সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সংবাদ সম্মেলন ও হারিকেন মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। সোমবার সন্ধ্যায় বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগের পরীবাগ পেট্রলপাম্প এলাকায় গিয়ে শেষ হয়।   মিছিল-পরবর্তী সমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করলে তারা ই...


আইএলও’র সম্মেলনে সহ-সভাপতির পদে বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান।   মঙ্গলবার জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   শ্রম অধ...


ঈদে গণমুখী ১০ সেবা নিশ্চিত করেছে সরকার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার ১০টি জনমুখী উদ্যোগ বাস্তবায়ন করেছে।   সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।   তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, গণপরিবহনের সুশৃঙ্খল চলাচল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শ্রমিকদ...


চামড়া সংরক্ষণে সচেতনতার ঘাটতিতে নির্ধারিত দাম পাওয়া যায়নি

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে নির্ধারিত সরকারি দামে চামড়া বিক্রি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।   সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।   মন্ত্রী জানান, চামড়া দ্রুত নষ্ট হওয়া ঠেকাতে কোরবানির পরপরই এতে লবণ ব্যবহার করা জরুরি। এ ব...