সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৮৩৪
এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক বর্তমান সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের পূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপি স...
গণমাধ্যমের অরাজকতা দূর করতে মিডিয়া কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় এক ধরনের অরাজকতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুন মাসের মধ্যে একটি কমিটি গঠন করা হবে। জুলাই মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হবে। মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা...
চলচ্চিত্রের পাশাপাশি সমাজ বদলের রোডম্যাপ চাইলেন তথ্যমন্ত্রী
চলচ্চিত্র আন্দোলনের পাশাপাশি সমাজ পরিবর্তনের জন্যও একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করতে শিল্পীদের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার সকালে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, আমরা বিপ্লব...
আ.লীগ নেতাদের সঙ্গে ইউএনও’র বৈঠকের ছবি ঘিরে মাধবপুরে আলোচনা-সমালোচনা
নাজির মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউনুস জাহিদ বিন কাসেমকে ঘিরে ফের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাসাদ্দুক আহমেদের সঙ্গে একটি বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা দেখা দেয়। তবে এ বিষয়ে ইউ...
সেই নবদম্পতিকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
রাজধানীর একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে আলোচনায় আসার পর এবার সেই নবদম্পতির জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গুলশানে নবদম্পতির বাসায় উপহার পৌঁছে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপহার পৌঁছে দেন এবং নবদম্পতির কাছে প্রধানমন্ত্রীর শুভকামনা বার্তা তুলে দেন।...
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে বৈঠক করেছেন। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সুবিধা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদার করার বিভিন্ন দিক নিয়ে...
৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি অবশেষে কারামুক্ত
রাজধানীর শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া শেখ তাসনিম আফরোজ ইমি অবশেষে জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার দীর্ঘ প্রায় দুই মাস কারাভোগের পর তিনি কারাগার থেকে মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট মুহা. নোমান হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া...
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আনহুয়ি নরমাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের আনহুয়ি নরমাল বিশ্ববিদ্যালয়ের (Anhui Normal University) মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ ৬ মে ২০২৬, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং আনহুয়ি নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. শিয়ং ইউজিয়ে (Prof...
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ ৩ মে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি...
হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত ছিল ৩ জ...
শাহীনা ফেরদৌসী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক
বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে...
১০ নম্বর ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক, দ্রুত উন্নয়ন কাজের আশ্বাস
সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তিনি ঘাসিটুলা, লামাপাড়া ও কানিশাইল এলাকা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দারা সড়ক, ড্রেন ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসক তাদের বক্তব্য শোনেন এবং সরেজমিন পরিদর্শন শেষে দ্...
ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গেই সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমে...
চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগ...
নরসিংদীতে এক দিনে উত্তাল পরিস্থিতি: বাল্যবিবাহ বন্ধ, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, খুন ও সড়ক দুর্ঘটনা
মোস্তফা মিয়া, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী জেলা জুড়ে একই দিনে একাধিক ঘটে যাওয়া বড় ধরনের সামাজিক, রাজনৈতিক ও মর্মান্তিক ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল, গুলিতে এক যুবকের মৃত্যু, মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং ঢাকা-সিলেট মহাসড়কে বড় ধরনের সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ১০৯ নম...
কাজিপুরে পাটের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অনুকূল আবহাওয়া, সময়মতো সরকারি সহায়তা এবং কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় নতুন পাট কাটা, জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। স্থানীয় হাটবাজারে নতুন পাট উঠতে শুরু করায় ভালো দাম পাওয়ার আশায় কৃষকদের মধ্যে...
রোববার নারায়ণগঞ্জের পাঁচ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
ঢাকা প্রেস প্রতিবেদক ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজের অংশ হিসেবে গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে নারায়ণগঞ্জের পাঁচটি এলাকায় আগামী রোববার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন (রোববার) সকাল ৯টা থেকে ২৯ জুন (সোমবার) সকাল ৯টা পর্যন্ত ভূলতা, গাউছিয়া,...
তিস্তা মহাপরিকল্পনা ও বন্যা ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে একমত ঢাকা-বেইজিং
ঢাকা প্রেস প্রতিবেদক বেইজিং, ২৫ জুন: তিস্তা মহাপরিকল্পনা, নদী ব্যবস্থাপনা এবং বন্যার ঝুঁকি মোকাবিলাসহ পানি সম্পদ খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। বৃহস্পতিবার বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদমন্ত্রী লি গুয়োয়িংয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্থানীয় সময় দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্...






























