সর্বাধিক পঠিত সংবাদ — পাতা ৮২১
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনের সাইডলাইনে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও...
মুরাদনগরে দুই দশক পর নির্বাচন: ‘সিলেকশন’ বিতর্ক পেরিয়ে বদিউল আলম ডিগ্রি কলেজে ভোট গ্রহণ সম্পন্ন
রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই দশক পর কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী বদিউল আলম ডিগ্রি কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় কলেজ পরিচালনা পর্ষদের গঠন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্ন থাকলেও নির্বাচনকে ঘিরে এবারও সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক ও অভিযোগ। স্থ...
মাদারগঞ্জে নবাগত ইউএনও ও ওসি সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ
মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর জেলা প্রতিনিধি:- মাদারগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী এবং মাদারগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে গণঅধিকার পরিষদ (জিওপি) মাদারগঞ্জ উপজেলা শাখা। ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ইউএনও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকা...
পলাশবাড়ীতে ৬০ হাজার কৃষককে সার বিতরণ কার্ড দেওয়ার উদ্যোগ
সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা: সারের বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং প্রকৃত কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার সরবরাহের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রায় ৬০ হাজার কৃষকের মাঝে সার বিতরণ কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সার কার্ড তৈরি ও বিতরণের উদ্যোগের কথা সাংবাদিকদের জানান পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা...
সুদের হার বাড়ার প্রত্যাশায় দুই মাসের সর্বোচ্চে ডলারের দর
রয়টার্স মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের দর বেড়েছে। বুধবার ডলারের সূচক দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের দর পরিমাপক সূচক ০.১৬ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর বিপরী...
উত্তরখানে পরিদর্শনে গিয়ে হামলার শিকার ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে ডিএনসিসি। রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বি...
সাবেক রাষ্ট্রপতির গ্রেফতার দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
ঢাকা প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেফতার ও বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। বুধবার (২৯ জুলাই) ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যাংক খাতে সুশাসন ও আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। বুধবার বেলা সাড়ে ১১টায় মতিঝিলের ইসলামী ব্যাংক টাওয়ার...
কিছু মহল সরকারকে বিব্রত করতে অপতৎপরতা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা প্রেস প্রতিবেদক সরকারকে বিব্রত করতে একটি মহল বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে নিজেদের পরিচয় গোপন রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সরকার এসব তৎপরতাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না, যদিও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ...
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা ও সফটওয়্যার দেশীয় প্রকৌশলীদের উদ্ভাবন: প্রতিমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সব ডিজিটাল সেবা ও সফটওয়্যার বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি। এছাড়া ভূমি ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ও স্বল্পব্যয়ী সফটওয়্যারও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীর উদ্ভাবন। বৃহস্পতিবার চট্টগ্রাম প...
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্ব পেলেন জামালুন্নেসা
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ডা. শেখ মহিউদ্দিন। তার জায়গায় পরিচালনা পর্ষদ এবার এই বড় দায়িত্ব ন্যস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক জামালুন্নেসার ওপর। মঙ্গলবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন...
২৭ জুন চালু হচ্ছে জাপান-বাংলাদেশ ফ্লাইট
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বন্ধ হওয়া সব রুটে বিমান চালু করতে চায় সরকার। এ লক্ষ্যে ২৭ জুন চালু হচ্ছে জাপান-বাংলাদেশ ফ্লাইট, টিকিট বিক্রি হবে ২০ জুন থেকে। সোমবার দুপুর ১২টার দিকে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আফরোজা খানম বলেন, জাপানের নারিতায় বিমানের সরাসরি ফ্লাইট চা...
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার
বাংলাদেশ পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়াতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্পে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব...
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
সারা দেশে তীব্র ও ভ্যাপসা গরমের পর ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। নগরবাসীর জন্য এই বৃষ্টি যেন স্বস্তির পরশ হয়ে এসেছে। বুধবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হওয়ায় তাপমাত্রা ও গরমের তীব্রতা কমেছে। বুধবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে হঠাৎ শুরু হয় বৃষ্টি, যা ধীরে ধীরে মুষলধারে বর্ষণে রূপ নেয়। যাত্র...
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মঙ্গলবার (৯ জুন) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করবে টাইগাররা। কিছুদিন আগেই পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে তাদের আত্মবিশ্বাস কিছুটা কম। এদিকে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তনও...
দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-রাশিয়া
জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও রাশিয়া। সোমবার (৮ জুন) মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ড. খলিল...
তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
ভ্যাপসা গরম আর তীব্র তাপপ্রবাহে দেশের বড় অংশ জুড়ে জনজীবন ওষ্ঠাগত। এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ৪০টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আরও অন্তত দুই থেকে তিন দিন বজায় থাকতে পারে। মঙ্গলবার অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। টানা দাবদাহে সাধারণ মানুষের স্বস্তি মিলছে না। দেশের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি...
সম্পত্তি বিরোধে মা-ছেলেকে হত্যা, দুই বছর পর পুকুর খুঁড়ে উদ্ধার কঙ্কাল
আজিজুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর মা-ছেলে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হত্যার প্রায় দুই বছর পর বাড়ির পাশের একটি পুকুর খুঁড়ে মা ও তার শিশুপুত্রের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।...
কোরবানির চামড়া সংরক্ষণে কন্ট্রোল রুম চালু
কোরবানির পশুর চামড়া নষ্ট হওয়া রোধে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যা থেকে চামড়া ব্যবস্থাপনা সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ ও সেবা পাওয়া যাবে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কন্ট্রোল রুমটি সার্বক্ষণিকভাবে চালু থাকবে এবং প্রয়োজন অনুযায়ী নাগরিকরা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ক...






























