রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৮:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন 

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন 

দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যারস প্রস্তুতকারক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আর এ কে সিরামিক্স আজ ২৫ আগস্ট সোমবার চট্টগ্রামের ছোট পুল এক্সেস রোড, আগ্রাবাদে উদ্বোধন করল নতুন ফ্যাক্টরি আউটলেট।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন, জিএম ও হেড অব সেলস মো. রাশেদুজ্জামান, ডিজিএম ও হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমানসহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

নতুন এই আউটলেটে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পছন্দের টাইলস ও স্যানিটারি ওয়্যারস ক্রয়ের সুযোগ পাবেন। উদ্বোধনী উপলক্ষে নির্দিষ্ট পণ্যে থাকছে সর্বোচ্চ ৭০% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে জানান, আর এ কে সিরামিক্স সবসময়ই গ্রাহকদের জন্য আধুনিক ডিজাইনের টাইলস ও স্যানিটারি পণ্য সরবরাহ করে আসছে। চট্টগ্রামের মানুষের হাতের নাগালে সাশ্রয়ী দামে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এই নতুন ফ্যাক্টরি আউটলেট চালু করা হলো।

কোম্পানিটি আশা করছে, নতুন এই আউটলেট উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামবাসীর ঘরবাড়ি ও ব্যবসায়িক স্থাপনার আধুনিক সাজসজ্জায় আর এ কে সিরামিক্সের পণ্য বড় ভূমিকা রাখবে।