শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস কক্সবাজার সফর করছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন আরও দুইজন—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় পাওয়া যায়নি।
 

বিমানবন্দর থেকে তারা সরাসরি নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে স্পিডবোটে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন।
 

মহেশখালীতে পৌঁছে প্রতিনিধি দলটি কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হাসপাতাল পরিদর্শন করেন। বেলা ১১টার দিকে তারা হাসপাতালে পৌঁছান বলে মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক নিশ্চিত করেছেন।
 

এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর পিটার হাসকে অভ্যর্থনা জানান। পরে তিনি হাসপাতালের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
 

হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বড় মহেশখালীতে আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেয়। তবে সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
 

উল্লেখ্য, পিটার ডি. হাস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সফরের অংশ হিসেবে তিনি মহেশখালী পরিদর্শনে এসেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বিকেলেই প্রতিনিধি দলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।