শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনির জন্মদিনে সহধর্মিনীর ঘরোয়া আয়োজন

গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনির জন্মদিনে সহধর্মিনীর ঘরোয়া আয়োজন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশের তরুণ গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি-এর জন্মদিন উপলক্ষে সোমবার রাতে একটি ঘরোয়া ও বিশেষ আয়োজন করেছিলেন তাঁর সহধর্মিণী, কবি মেরিনা মিরা।

 

গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনির জন্মদিনে সহধর্মিনীর ঘরোয়া আয়োজন


 

জনপ্রিয় এই গীতিকার দীর্ঘদিন ধরে বাংলা সংগীতকে সমৃদ্ধ করে চলেছেন। তাঁর লেখা ও সুর করা অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। সঙ্গীতের প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং নিবেদিতপ্রাণ মনোভাব তাঁকে প্রজন্মের কাছে প্রেরণার উৎস হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
 

জন্মদিনের এই বিশেষ উপলক্ষে পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী শিল্পী ও সংস্কৃতিকর্মীরা জনিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ প্রসঙ্গে সহধর্মিনী মেরিনা মিরা বলেন,


 

গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনির জন্মদিনে সহধর্মিনীর ঘরোয়া আয়োজন — ছবি ২




"জনি শুধু একজন শিল্পী নন, তিনি আমার জীবনের অনুপ্রেরণা। তাঁর জন্মদিন তাই শুধুই পারিবারিক আনন্দ নয়, বরং সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বিশেষ দিন।"
 

এদিন জহুরুল ইসলাম জনি তাঁর শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলা গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে নতুন সৃষ্টিশীল কাজের অঙ্গীকার ব্যক্ত করেন।