মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৮:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ফুলরাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা 

ফুলরাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা 

ঢাকা প্রেস
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি:-


যশোরের ঝিকরগাছার 'গদখালী ফুলের রাজ্যে' সুশৃঙ্খল সুরক্ষিত নিরাপদ মহাসড়ক নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট বিভিন্ন পেশার কর্মজীবীদের নিয়ে,খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি জাকারিয়া মতবিনিময় সভা করেন।

 

ফুলরাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা 

 

২২ শে জানুয়ারী বুধবার বেলা ১২ টার সময় ঝিকরগাছার গদখালী বাজারে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে ও কুরআন তেলোয়াতের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

  

ফুলরাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা  — ছবি ২


 

উক্ত মতবিনিময় সভায় খুলনা রিজিয়ন হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি মোঃ জাকারিয়া শ্রমিকদের উদ্দেশ্যে করে বলেন, দ্রুতগতিতে গাড়ি চালানো বা হাইডলিং হর্ণ না বাজানো এবং মহাসড়কের উপর অবৈধভাবে তিন চাকার গাড়ি চলাচল না করার নিষেধাজ্ঞা দেন।

 

ফুলরাজ্যে হাইওয়ে পুলিশের ডিআইজি জাকারিয়ার মতবিনিময় সভা  — ছবি ৩


 

তিনি আরও বলেন, ঝিকরগাছা বাজার, গদখালী বাজার, নাভারন বাজার ও বেনাপোল স্থলবন্দরের মহাসড়কের পাশে অবৈধভাবে দোকান পাট সরিয়ে নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা দেন, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামানের প্রতি।

 

পরে মতবিনিময় সভা শেষে,নাভারণ হাইওয়ে থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে করে, নওয়াপাড়া হাইওয়ে থানায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। 

 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, যশোর সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম খান,নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রোকনুজ্জামান রোকন,এসআই মোঃ ইউসুফ শেখ,এসআই মোঃ আজিজুল, এসআই মোঃ সালাউদ্দিন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী,ঝিকরগাছা প্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইব্রাহিম, গদখালি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ গণমাধ্যম কর্মীগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।