শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কারওয়ান বাজারে পুলিশ ও মোবাইল ব্যাবসায়ীদের ধাওয়াপাল্টা ধাওয়া

কারওয়ান বাজারে পুলিশ ও মোবাইল ব্যাবসায়ীদের ধাওয়াপাল্টা ধাওয়া

কয়েক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে ‘অবস্থান কর্মসূচি’ শুরু করেছিলেন মুঠোফোন ব্যবসায়ীরা। রোববার কর্মসূচির মধ্যে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

 

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রি (এনইআইআর) ব্যবস্থা বাতিল, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারদের মুক্তিসহ একাধিক দাবিতে আজ পরিবার-পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। সংগঠনটি দেশে সব মোবাইলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণাও দেয়।

 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজার মোড়ে সড়কে বসে স্লোগান দিতে থাকেন মুঠোফোন ব্যবসায়ীরা। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।

 

পরে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীদের একটি অংশ আবার সড়কে অবস্থান নেয়। এরপর পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করার কথাও জানায় পুলিশ।