মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী ৭ বাংলাদেশি আটক

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী ৭ বাংলাদেশি আটক

থাইল্যান্ডে বৌদ্ধভিক্ষুর বেশধারী ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই অবৈধ অভিবাসী। রোববার (২৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তাদের আটক করা হয়। দেশটির সংবাদমাধ্যম দ্য থাইগার সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃ ৭ জনের সবাই পুরুষ। তারা থাইল্যান্ডকে মালয়েশিয়া যাওয়ার রুট হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন।


কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে মিশে যেতে এবং কর্তৃপক্ষের নজর এড়াতে তারা মাথা ন্যাড়া করে বৌদ্ধভিক্ষু সেজেছিলেন। বাংলাদেশি এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন ৪৬ বছর বয়সি এক ব্যক্তি। তারা বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেন।

স্থানীয় প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার সাত ব্যক্তির বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তারা যে বৌদ্ধভিক্ষু, এমন কোনো প্রমাণ তাদের কাছে ছিল না।