শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

তিন দিনের আন্দোলনের পর খুলল কোষাধ্যক্ষের কার্যালয়

তিন দিনের আন্দোলনের পর খুলল কোষাধ্যক্ষের কার্যালয়

টানা তিন দিনের আন্দোলনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে।
 

মঙ্গলবার রাতের পাঁচ ঘণ্টার আলোচনা শেষে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা হয়েছে। প্রশাসন শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার করেছে এবং আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে। এ আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা আপাতত আন্দোলন স্থগিত করেছেন।
 

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এএইচএম হিমেল বলেন, “আজই সিন্ডিকেট সভা হবে। আশা করছি, একক ডিগ্রি প্রদানের বিষয়, বহিরাগতদের শাস্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দাবি পূরণ না হলে আন্দোলন পুনরায় শুরু হতে পারে।”
 

আন্দোলন স্থগিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও দুই দিনের বিরতির পর পুনরায় সচল হয়েছে। আজ সকাল থেকেই প্রশাসনিক কাজ শুরু হয়েছে এবং উপাচার্য সকাল সোয়া ১০টার দিকে তার কার্যালয়ে উপস্থিত ছিলেন।
 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম জানান, সিন্ডিকেট সভার আগে শিক্ষার্থীদের সঙ্গে আরও একবার আলোচনা করা হবে, যাতে তাদের দাবি আরও স্পষ্ট হয় এবং সভায় সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।