শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৭:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

আরিফুজ্জামান (সাগর):

 

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত


 

চট্টগ্রামের ভাটিয়ারস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত হলো ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত ঐতিহ্যবাহী রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ক্যাডেটদের মাঝে পুরস্কার তুলে দেন।
 

বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কমিশনপ্রাপ্ত অফিসারদের কাঁধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হলো। তিনি সেনাবাহিনীকে আধুনিক, দক্ষ এবং সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে একাডেমির কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা, জেসিও, এনসিও, সৈনিক ও অসামরিক সদস্যদের সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
 

কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এ কুচকাওয়াজের মধ্য দিয়ে ৮৯তম দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন এবং ৬০তম স্পেশাল কোর্সের ২০ জনসহ মোট ২০৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন নারী কর্মকর্তা রয়েছেন। কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ৮৯তম কোর্সে সেরা ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন।
 

শপথ গ্রহণের পর নবীন অফিসারদের র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন তাদের পিতা-মাতা ও অভিভাবকেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং বিএমএ কমান্ড্যান্টসহ উচ্চপদস্থ সামরিক, অসামরিক কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা।