সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:৪৭:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

রাজধানীর আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

রাজধানীর আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, চারজনের মৃত্যু

ঢাকার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহতদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
 

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা জানায়, ভাটারা থানাধীন শাহজাদপুরের সৌদিয়া আবাসিক হোটেলের ছয়তলা ভবনের দোতালায় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং দুপুর ১টা ৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
 

অগ্নিকাণ্ডের পর উদ্ধারকাজে নিয়োজিত দল ছয়তলার একটি বাথরুমের ভেতরে একজনের এবং সিঁড়ির গোড়ায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করে।