মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:২৮:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী

এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী। তার নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা, সরকারি আমলা এবং বিভিন্ন পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ এ দিন এলডিপির পতাকাতলে একত্রিত হন।
 

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হয়। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম ফুলেল শুভেচ্ছার মাধ্যমে চৌধুরী হাসান সারওয়ার্দীকে দলে স্বাগত জানান।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ (অব.)।
 

এলডিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, চৌধুরী হাসান সারওয়ার্দীর মত অভিজ্ঞ সামরিক এবং কূটনৈতিক ব্যক্তিত্বের যুক্ত হওয়ায় দলের সাংগঠনিক ভিত্তি মজবুত হবে এবং রাজনৈতিক পরিমণ্ডলে দলের গ্রহণযোগ্যতা আরও বাড়বে।