সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:০১:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না: শিক্ষামন্ত্রী

দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না: শিক্ষামন্ত্রী

দাবি-দাওয়া আদায়ে শিক্ষকদের আর রাজপথে নামার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
 

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
 

এ সময় তিনি বলেন, শিক্ষকদের দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখবে। তবে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্ব ও প্রতিশ্রুতিও স্পষ্ট হতে হবে। “আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না—এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে শিক্ষার জন্য কী করবেন, সেই অঙ্গীকার প্রয়োজন,” বলেন তিনি।
 

ঈদ বোনাস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবি পর্যালোচনা করা হবে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তিনি বলেন, চলতি বছরের বাজেটে এ বিষয়ে নির্দিষ্ট কোনো উল্লেখ না থাকায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।
 

এদিকে ‘৬৪ জেলায় একজনও সৎ লোক নেই’—এমন অভিযোগের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুর্নীতি করবেন না এবং কাউকে করতেও দেবেন না। “আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেবোও না,”—বলেন তিনি।