রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

কুড়িগ্রামে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, ১মপক্ষের সন্তানদের দাবি হত্যা

কুড়িগ্রামে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, ১মপক্ষের সন্তানদের দাবি হত্যা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শতবর্ষী ওই বৃদ্ধের নাম বছির উদ্দিন।
 

শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
 

পরিবারের প্রথম পক্ষের সন্তানদের দাবি বৃদ্ধকে পানিতে ফেলে দ্বিতীয় পক্ষের সন্তানরা হত্যা করেছে। তবে দ্বিতীয় পক্ষের সন্তানদের দাবি পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে তিনি পানিতে পড়ে মারা যান। 
 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই বৃদ্ধের ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তান লিখে নেয়। এ নিয়ে দুই পক্ষের সন্তানদের মাঝে দ্বন্দ্ব চলছিলো। ওই বৃদ্ধ দ্বিতীয় পক্ষের বাড়িতে থাকতেন।
 

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।