মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৩:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যেসব ক্ষতি ঘুম কম হলে

যেসব ক্ষতি ঘুম কম হলে

সারা দিনের কর্মব্যস্ততার পর আমাদের দেহের ঘুমের প্রয়োজন। প্রতিরাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমানো জরুরি। বর্তমানে অনেকেই অনিদ্রার সমস্যায় ভুগছেন। যার ফলে তারা ঘুমের ওষুধের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন।


যা কিনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 
গবেষকদের মতে, পর্যাপ্ত ঘুম না হলে নানা সমস্যা তৈরি হয়। চলুন জেনে নিই সেগুলো সম্পর্কে।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি
রাতে ঘুম ভালো না হলে রক্তচাপ অনিয়মিত হয়ে পড়ে ও ডায়াবেটিস দেখা দিতে পারে। হৃদরোগের ঝুঁকি বাড়ে এবং শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়।  

খিটখিটে ভাব
একটি মানুষের মুড ঠিক না থাকার অন্যতম কারণ হলো রাতে ঘুম কম হওয়া। এ কারণে সে সারা দিন খিটখিটে আচরণ করে চলে। যা তার নিজের জন্য ও আশপাশের সবার জন্য বিরক্তির কারণ হতে পারে।


হজমের সমস্যা
প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হলে বাড়তে পারে হজমের সমস্যা। না ঘুমালে আমাদের শরীরের পাচনক্রিয়ায় সাহায্যকারী অঙ্গ-প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। 

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
কম ঘুমের কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কারণ পর্যাপ্ত ঘুম না হলে শরীর বিশ্রাম পায় না। ফলে নষ্ট হয় রোগ প্রতিরোধ ক্ষমতা।

ওজন বৃদ্ধি
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত কম ঘুমের ফলে শরীরে মেটাবলিজম ধীর হয়ে যায়। ফলে ওজন বাড়া স্বাভা
বিক।