সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৬:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কারাগারে বন্দীদের জন্য সাহরিতে কী আয়োজন?

কারাগারে বন্দীদের জন্য সাহরিতে কী আয়োজন?

পবিত্র রমজান মাসে কারাগারে বন্দীদের জন্য বিশেষভাবে ইফতার ও সাহরির আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) সহ ঢাকা বিভাগের ১৭টি কারাগারে বন্দীরা সাহরিতে পাবেন গরম খাবার। শনিবার রাতে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এই তথ্য জানিয়েছেন।
 

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ (কেরাণীগঞ্জ) তার তত্ত্বাবধানে মোট ১৭টি কারাগার রয়েছে। এসব কারাগারে যেসব বন্দী রোজা রাখবেন, তাদের জন্য আলাদা রান্না করে সাহরিতে গরম খাবার পরিবেশন করা হবে। এছাড়া ইফতারে থাকবে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত। প্রতিদিনের নিয়ম অনুযায়ী, কারাগারে বন্দীদের জন্য তিনবেলা খাবার সরবরাহ করা হবে।
 

ডিআইজি প্রিজন্স বলেন, "যেসব বন্দী রোজা রাখবেন, তাদের জন্য আলাদা রান্না করা হচ্ছে এবং সেই গরম খাবার সাহরিতে প্রদান করা হবে।"
 

তিনি আরও জানান, কারাগারে কোনো বাসি খাবার পরিবেশন বা সংরক্ষণের সুযোগ নেই। “বন্দী হিসেবে যারা কারাগারে আছেন এবং রোজা রাখছেন, তাদের হাতে সময়মতো ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া আমাদের অপরিহার্য দায়িত্ব। এই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। রোজা সবার জীবনে মাগফেরাত ও মঙ্গল বয়ে আনুক,” বলেও তিনি আশা প্রকাশ করেন।
 

ঢাকা বিভাগের আওতাভুক্ত কারাগারগুলোর মধ্যে রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুরের চারটি কেন্দ্রীয় কারাগার, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জ জেলা কারাগার।
 

সূত্র জানায়, দেশের সব কারাগারেই রোজা রাখা বন্দীদের জন্য সাহরিতে খাবার পরিবেশন করা হবে।