বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, পণ্য ধ্বংস

পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, পণ্য ধ্বংস

পিরোজপুর প্রতিনিধি:


পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে ‘রনি আইসক্রিম কারখানা’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়াই আইসক্রিমের মোড়কে লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করা হচ্ছিল। পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার প্রতিনিধি মোহাম্মদ রাকিব (২২), পিতা রুস্তম আলী মোল্লাকে দোষী সাব্যস্ত করে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় কারাদণ্ড ভোগ করতে হয়নি।

অভিযান চলাকালে কারখানায় মজুদকৃত বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ও কেমিক্যালযুক্ত আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করা হয়।

এ সময় প্রসিকিউশন দাখিল করেন পিরোজপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. রুহুল আমীন সরদার।

সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং কোনো অসাধু ব্যবসায়ীকে সাধারণ মানুষের জীবন নিয়ে ঝুঁকি তৈরির সুযোগ দেওয়া হবে না।