মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী ৩ পানীয়

রক্তচাপ নিয়ন্ত্রণে উপকারী ৩ পানীয়

বিভিন্ন ধরনের মজাদার পানীয় আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদযন্ত্রের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে। এমন তিনটি পানীয়ের কথা জানানো হলো, যা আপনার রক্তচাপের মাত্রা ঠিক রাখতে সাহায্য করবে।

১. আমলকী-আদার জুস 
আমলকী 'অক্সিডেটিভ স্ট্রেস' কমাতে এবং উচ্চ রক্তচাপ রোধে সাহায্য করে। আদার রসের মধ্যে এমন এক উপাদান রয়েছে, যা রক্তনালিকে প্রশস্ত করে বেশি রক্তপ্রবাহ ঘটায়। এতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে।

বিশেষজ্ঞরা বলেন, আমলা আদার রস রক্তচাপের জন্য অত্যন্ত উপকারী। আমলা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ‘সি’সমৃদ্ধ, যা রক্তনালির প্রসারিত এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। আদার রস রক্ত সঞ্চালন উন্নত করতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

২. ধনিয়ার বীজ ভেজানো পানি
ধনিয়ার নির্যাস একটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে, যা আপনার শরীরের অতিরিক্ত সোডিয়াম ও পানি বের করতে সাহায্য করে। এটি রক্তচাপ কমিয়ে দিতেও পারে। বিশেষজ্ঞরা বলেন, ধনিয়াবীজ ভেজানো পানি রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ভালো।

ধনিয়ার বীজে  মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে, যা সোডিয়াম দূর করতে এবং রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে।

৩. বিটরুট ও টমেটোর জুস
বিটরুট নাইট্রেটসমৃদ্ধ এবং রক্তচাপ কমিয়ে দিতে কাজ করে। নাইট্রেট নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এবং রক্ত প্রবাহের ঘনত্ব বাড়ায়। টমেটোর রসে লাইকোপিন, বিটা ক্যারোটিন নামক ক্যারোটিনয়েড ও ভিটামিন ই রয়েছে, যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। 

বিশেষজ্ঞরা বলেন, বিটরুট ও টমেটো জুস স্বাস্থ্যকর পানীয়, যা আমাদের রক্তচাপের মাত্রা বজায় রাখতে কাজ করে। বিটরুট নাইট্রেট সমৃদ্ধ, যা রক্তনালিকে শিথিল করে এবং রক্তপ্রবাহ উন্নত করে।  টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন ও পটাসিয়াম থাকে, যা রক্তচাপ কমিয়ে আনে।