মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: কারা ছিলেন অনুষ্ঠানে

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: কারা ছিলেন অনুষ্ঠানে

গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা আজ। এ উপলক্ষে আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়, যা সাড়া ফেলে রাজনৈতিক মহলে। নতুন দলের আমন্ত্রণে সাড়া দিয়ে অনেক নেতা উপস্থিত হয়েছেন মানিক মিয়া এভিনিউতে।
 

শুক্রবার বিকাল ৪টায় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বিশেষভাবে প্রস্তুত মঞ্চে এ অনুষ্ঠান শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দিয়েছেন।
 

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা:

  • জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
  • নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
  • গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
  • হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী
  • বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান
  • বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ
  • লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান
  • ইসলামী ঐক্য জোটের সহসভাপতি জসিম উদ্দিন
  • বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম
  • বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের
     

নতুন দলের পক্ষ থেকে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম ও আরিফুল ইসলাম আদিব বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছেও আমন্ত্রণপত্র পৌঁছে দেন।
 

নতুন দলের লক্ষ্য ও নেতৃত্ব: হান্নান মাসুদ সাংবাদিকদের জানান, "আমরা শহীদ পরিবার, আহত আন্দোলনকারী, উপদেষ্টা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে থাকা রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিদেশি বন্ধু ও কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছি।"
 

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, নতুন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আখতার হোসেন। নাহিদ ইসলাম সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন।
 

নতুন দলের কেন্দ্রীয় নেতৃত্ব:

  • জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক: সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব
  • জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব: তাসনিম জারা ও নাহিদা সারওয়ার (নিভা)
  • প্রধান সমন্বয়কারী: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • যুগ্ম সমন্বয়কারী: আবদুল হান্নান মাসুদ
  • মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল): হাসনাত আবদুল্লাহ
  • মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল): সারজিস আলম
     

নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।