শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৪:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিনা মামলায় ঈদগড় ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে গ্রেফতারের নিন্দা

বিনা মামলায় ঈদগড় ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে গ্রেফতারের নিন্দা

মোস্তফা আন্জুম ফাহিম, চট্টগ্রাম প্রতিনিধি


ঈদগড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাদির শাহকে কোনো মামলা ছাড়াই গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঈদগড় ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

এক বিবৃতিতে ঈদগড় ইউনিয়ন বিএনপির নেতারা বলেন, নাদির শাহ কোনো ধরনের অপরাধে জড়িত নন। তাকে বিনা মামলায় গ্রেফতার করা গণতান্ত্রিক অধিকার হরণের শামিল এবং এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে আরও বলা হয়, বিরোধী দলের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও দমন করার অংশ হিসেবেই এই গ্রেফতার কার্যকর করা হয়েছে। তারা অবিলম্বে নাদির শাহের নিঃশর্ত মুক্তি এবং গ্রেফতারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে নাদির শাহের গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। তার সমর্থকরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।

ঈদগড় ইউনিয়ন বিএনপি নেতারা জানান, বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে এবং প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।