সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ১২:১৮:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

আদালত চত্বরে মামলার বাদীকে পিটিয়ে আহত করল আসামিরা

আদালত চত্বরে মামলার বাদীকে পিটিয়ে আহত করল আসামিরা

কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লায় আদালত চত্বরে এক মামলার বাদীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে এই হামলা হয়।
 

আহত সুমন মিয়া হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আটকরা হলেন- একই এলাকার মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
 

আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা জানিয়েছেন, ১৫ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে, যার ফলে সুমন প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। ১৫ ফেব্রুয়ারিতে এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে সুমনের বাবা দৌলত মিয়াকে আবারও পেটায় আসামিপক্ষ। উভয় পক্ষই অভিযোগ দাখিল করে থানায়।
 

রোববার, আসামিরা আদালতে আইনি পরামর্শ নিতে আসলে সুমন তাদের সামনে পড়ে যান। তখনই আসামিরা সুমনকে বেধড়ক পিটিয়ে অচেতন করে ফেলে। পরবর্তীতে, আদালতে উপস্থিত লোকজন সুমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জনতা মতিন মিয়া ও সাদ্দাম হোসেনকে ধরে পুলিশে দেয়।
 

কোতয়ালী থানার এসআই সালাহ উদ্দিন জানিয়েছেন, মতিন ও সাদ্দামকে থানায় নেওয়া হয়েছে এবং আহত সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম ভিলিয়া জানান, সুমনের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
 

কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ জানিয়েছেন, বাদী চাইলে আলাদা মামলা করতে পারেন। যারা সুমনকে পিটিয়েছে, তাদেরকে পুলিশ আটক করেছে।