শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে জাসাসের নির্বাচনী গণসংযোগ সমন্বয়ক হিসেবে আব্দুল মান্নান রানার মনোনয়ন, নেতৃবৃন্দের শুভেচ্ছা

চট্টগ্রামে জাসাসের নির্বাচনী গণসংযোগ সমন্বয়ক হিসেবে আব্দুল মান্নান রানার মনোনয়ন, নেতৃবৃন্দের শুভেচ্ছা

চট্টগ্রাম প্রতিনিধিঃ



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল (জাসাস)-এর গণসংযোগ কার্যক্রম জোরদারে প্রখ্যাত সংগীতশিল্পী ও নগর জাসাসের সাবেক সভাপতি আব্দুল মান্নান রানাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

জাসাস কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য হিসেবে মনোনয়নের পাশাপাশি জেলা ভিত্তিক গণসংযোগ কার্যক্রমে কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এর অংশ হিসেবে তিনি চট্টগ্রাম মহানগরের গণসংযোগ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
 

এই উপলক্ষে জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আব্দুল মান্নান রানার সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নগর জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দোস্ত মোহাম্মদ ভাই, সদস্য শিল্পী সেলিম ইকবাল, নগর জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম, যুগ্ম সম্পাদক সাংবাদিক জাহেদ কায়সার, শিল্পী মেহেদী হাসান, অভিনেতা রাজ সাগর, বেলাল আহমেদ, ওমর আলী মুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 

এসময় আব্দুল মান্নান রানা নতুন দায়িত্ব পালনে সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী গণসংযোগ কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।