সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২২:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

নবপ্রভাত ফাউন্ডেশনের অ্যালাই সাপোর্ট গ্রুপের সভা অনুষ্ঠিত

নবপ্রভাত ফাউন্ডেশনের অ্যালাই সাপোর্ট গ্রুপের সভা অনুষ্ঠিত

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে নবপ্রভাত ফাউন্ডেশন এর বাস্তবায়নাধীন “অল টুগেদার নাউ” প্রকল্পের অ্যালাই সাপোর্ট গ্রুপের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইন্টিন এর সহযোগিতায় প্রকল্পের সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠান গ্রুপ (অ্যালাই সাপোর্ট গ্রুপ) নিয়ে এ সভার আয়োজন করা হয়।
 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামের উত্তরণ হলরুমে অনুষ্ঠিত সভায় সরকারি-বেসরকারি অফিস প্রধান, ব্যবসায়ী, সমাজকর্মী, সংগঠক, আইনজীবী, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শিক্ষার্থী, যুব সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নানা সমস্যা ও সমাধানের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতারও আশ্বাস দেন।
 

অল টুগেদার নাউ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ রানার সঞ্চালনায় দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রজলুর রশীদ, স্পেশাল পিপি অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট খাজা ময়নুদ্দিন চিশতি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহাদাত হোসেন, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক গোলেনুর বেগম, কুড়িগ্রাম বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য ও কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, আজকের পত্রিকা  ও বাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি  আরিফুল ইসলাম রিগ্যান, দৈনিক সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত, দৈনিক বিজয় বাংলাদেশের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আনোয়ার সাঈদ তিতু, হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয় কুমার বাসফোঁড়, হিজড়া নেত্রী ময়ুরী, শাকিল প্রমুখ।