রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:২১:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •

কক্সবাজারে বাড়িতে ঢুকে হাবিবুলকে গুলি করে হত্যা

কক্সবাজারে বাড়িতে ঢুকে হাবিবুলকে গুলি করে হত্যা

মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-
 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় শুক্রবার রাতে বাড়িতে ঢুকে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন।
 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
 

নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সঙ্গে তাদের পরিবারের সংঘর্ষ চলছিল। শুক্রবার দুপুরে জমি নিয়ে বিরোধের ফলস্বরূপ কয়েক দফা সংঘর্ষ হয়। তারাবি নামাজের পর ২০-২৫ জন সশস্ত্র, মুখোশধারী হামলাকারী হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে আক্রমণ করে। এই সময় তারা তাকে গুলি করে। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

এদিকে, একই দিন কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
 

ওসি মছিউর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, জমি বিরোধের কারণে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।