শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২১:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোর পাঁচাটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ধারণা করা হচ্ছে, ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে রেললাইনের ২০ মিটার স্লিপার কাটা ছিল। রাতের অন্ধকারে দুর্বত্তরা নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এর আগে গত দুদিন যাবত বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতারা রেলপথ অবরোধ করে কঠোর আন্দোলন করে আসছিলেন। ট্রেন লাইনচ্যুতির পর থেকে ঢাকার সাথে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী। 

গফরগাঁও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আরিফ রাব্বানী আমাদের সময়কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোর সকালে জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশনের আউটার প্রান্তে এলে ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত হয়। মূলত রেললাইন কাটা থাকায় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। কি উদ্দেশ্যে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনও পরিস্কারভাবে বলা যাচ্ছে না। 

ময়মনসিংহ জংশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুতির খবর পেয়ে জরুরি রিলিফ কল করা হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আশা করা যাচ্ছে দ্রুততম সময়ের মাঝে উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক হবে। তবে ঠিক কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল সে ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।