সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০২:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন ২য় শ্রেণির গেজেটেড মর্যাদা

প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন ২য় শ্রেণির গেজেটেড মর্যাদা

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এখন থেকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এ রায়ের ফলে তারা ১০ম গ্রেডের বেতন কাঠামোর আওতায় আসবেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সিদ্ধান্ত দেন।
 

এর আগে, হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। শিক্ষকদের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন।
 

আইনজীবীরা জানান, প্রধান শিক্ষকরা ২০১৪ সালের ৯ মার্চ থেকে এ মর্যাদা ও সুবিধা ভোগ করবেন।
 

২০২২ সালের ৬ জানুয়ারি, সরকারের করা আপিলের চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ তা খারিজ করে দেন। তবে দীর্ঘ তিন মাস পেরিয়ে গেলেও রায় কার্যকর না হওয়ায় প্রধান শিক্ষকেরা আদালত অবমাননার অভিযোগে মামলা করেন।
 

পরে, ২০২২ সালের ২৭ জুন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সর্বোচ্চ আদালতের রায় কার্যকর না করার বিষয়ে সংশ্লিষ্টদের এক মাসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। এর প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় সিভিল রিভিউ পিটিশন দায়ের করে।
 

অবশেষে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে সিভিল রিভিউ পিটিশন নিষ্পত্তি করে রায় প্রদান করেন। এর ফলে, হাইকোর্ট ও আপিল বিভাগের রায় কার্যকর করতে আর কোনো আইনি বাধা রইলো না।