সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চিলমারীতে ইসলামী স্কুল চিলমারীর কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা

চিলমারীতে ইসলামী স্কুল চিলমারীর কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-


কুড়িগ্রামের চিলমারীতে 'ইসলামী স্কুল চিলমারী'র'' কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৮ই ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় উপজেলার প্রধান গেটের ১০০গজ পূর্বদিকে, ইসলামী স্কুল চিলমারীর মাঠে, মাওলানা মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে এবং ইসলামী স্কুল চিলমারীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোখলেছুর রহমান, ইসলামী স্কুল চিলমারীর পরিচালক হারুন অর রশিদসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে সকল অবিভাবকদের নিয়ে, তাদের শিশুদের শিক্ষারমান ও বিভিন্ন বিষয় নিয়ে অনেক আলোচনা করা হয়েছে এবং ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীর ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। পুরষ্কার হাতে পেয়ে কৃতি শিক্ষার্থীরা অনেক আনন্দে মেতে উঠেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার কাজ শেষ করা হয়েছে।