সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

পটিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার বিকেলে পটিয়ায় বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
 

পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম।
 

সভায় বক্তব্য দেন বিএনপি নেতা নুরুল আমিন এমএসসি, পৌর বিএনপির সদস্যসচিব গাজী আবু তাহের, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, চেয়ারম্যান শফিকুল ইসলাম, মফজল আহমদ চৌধুরী, আবুল ফয়েজ, মইনুল আলম ছোটন, আবদুল মাবুদ, মোজাম্মেল হক চৌধুরী, কে এম জসীম উদ্দীন, জাহেদুল হক, ওবায়দুল হক পিবলু, ইদ্রিস পানু, নাসির উদ্দিন, মীর জাকের, বুলবুল আহমদ নান্নু, মো. আলমগীর, ওহিদুল আলম ও সাজেদা ইয়াসমিন রেখাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।