সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মৌলভীবাজারে এনসিপির ৬ নেতা বহিষ্কার

মৌলভীবাজারে এনসিপির ৬ নেতা বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি:


অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

বহিষ্কৃত নেতারা হলেন—এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ, জাতীয় যুবশক্তির সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য জাবেদ রহমান, জাতীয় ছাত্রশক্তির মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব শাফকাত হোসেন সাদেক এবং মুখ্য সংগঠক মামুন রহমান রাজু।
 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এসব বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এবং গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
 

অপর এক বিজ্ঞপ্তিতে জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদের বিরুদ্ধেও গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হয়। সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কারের পাশাপাশি সব ধরনের দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
 

এ ছাড়া পৃথক বিজ্ঞপ্তিতে অন্য নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জাতীয় যুবশক্তির দপ্তর উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার শাকিল আহমদ ইকবাল এবং জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর স্বাক্ষর রয়েছে।
 

এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক খালেদ আহমদ ছয় নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।