সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ভিসি ছাড়াই চলবে বিশ্ববিদ্যালয়

উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ভিসি ছাড়াই চলবে বিশ্ববিদ্যালয়

বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে একজন জ্যেষ্ঠ অধ্যাপক দিয়ে জরুরি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক চিঠিতে সাময়িক এ সমাধান দিয়েছে।

 

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য প্রতিষ্ঠানের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করছেন শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্তরা। সেই পদগুলো এখনো পূরণ না হওয়ায় অনেক ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ে।


চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ অন্য কর্মকর্তা পদত্যাগ না করলেও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের পদত্যাগ ও অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে সমস্যা সৃষ্টি হচ্ছে।

 

এ সমস্যা সমাধানে চিঠিতে বলা হয়, নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্র বিশেষে বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হল।