রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০১:০৪:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষায় পুরস্কার বিতরণ “গর্ব করার মতো প্রজন্ম গড়ার সময়ের দাবি” — আসলাম চৌধুরী

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষায় পুরস্কার বিতরণ “গর্ব করার মতো প্রজন্ম গড়ার সময়ের দাবি” — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড,চট্টগ্রাম:-

 

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষায় পুরস্কার বিতরণ “গর্ব করার মতো প্রজন্ম গড়ার সময়ের দাবি” — আসলাম চৌধুরী



 

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলহাজ্ব গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী চার পর্বে সাজানো এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বৃত্তির পৃষ্ঠপোষক অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ।

 

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষায় পুরস্কার বিতরণ “গর্ব করার মতো প্রজন্ম গড়ার সময়ের দাবি” — আসলাম চৌধুরী — ছবি ২


 

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, “গর্ব করার মতো ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা এখন সময়ের দাবি। এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। স্বপ্ন অবশ্যই বড় হতে হবে, আর সে স্বপ্ন পূরণে ধাপে ধাপে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। সফলতা সহজে আসে না, এর জন্য প্রয়োজন সদিচ্ছা, লক্ষ্যপূরণে দৃঢ় মনোভাব এবং প্রবল ইচ্ছাশক্তি। পরিবার, সমাজ কিংবা আর্থিক অসচ্ছলতা এ ক্ষেত্রে কখনোই বড় বাধা নয়।”

 

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষায় পুরস্কার বিতরণ “গর্ব করার মতো প্রজন্ম গড়ার সময়ের দাবি” — আসলাম চৌধুরী — ছবি ৩


 

চার পর্বে সাজানো এই অনুষ্ঠানে প্রথম পর্বে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় “ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা। শেষ পর্বে দেওয়া হয় গুণীজন সংবর্ধনা, যেখানে সীতাকুণ্ড পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রয়াত সমাজসেবক ও শিক্ষানুরাগী মিজানুল হক চৌধুরীর পরিবারকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। তাঁর সন্তান ইঞ্জিনিয়ার শাহরিয়ার হোসেন চৌধুরী সংবর্ধনা গ্রহণ করেন।

 

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষায় পুরস্কার বিতরণ “গর্ব করার মতো প্রজন্ম গড়ার সময়ের দাবি” — আসলাম চৌধুরী — ছবি ৪


 

জেএএম সংস্থা আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় মোট ৯৯২ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে মেধায় ৫ জন, ট্যালেন্টপুলে ১২ জন এবং সাধারণ গ্রেডে ১২ জনসহ মোট ২৯ জন বৃত্তি অর্জন করেন।

 

সীতাকুণ্ডে গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষায় পুরস্কার বিতরণ “গর্ব করার মতো প্রজন্ম গড়ার সময়ের দাবি” — আসলাম চৌধুরী — ছবি ৫


 

সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদের সভাপতিত্বে এবং বাশিস চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ওবাইদুল করিম। বিশেষ অতিথি ছিলেন বাশিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি তৌহিদুল ইসলাম টিপু।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. কমল কদর, জয়নাল আবেদীন দুলাল, জাকির হোসেন, সালেহ আহমদ সলু ও ফজলুল করিম চৌধুরী।