বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৩:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি দুর্ঘটনা: প্রাণ গেল মা-ছেলের, হাসপাতালে দাদা-দাদি

কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি দুর্ঘটনা: প্রাণ গেল মা-ছেলের, হাসপাতালে দাদা-দাদি

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


 

কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদা-দাদি। চালকসহ আরও দুইজন সামান্য আহত হয়েছেন।
 

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের বাসিন্দা জুতার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।
 

আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুক গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম (৭৩) ও তার স্ত্রী মিনু আরা বেগম (৬৫)। এছাড়া সিএনজি চালক জিসান (৩৫) ও অপর এক অজ্ঞাত যাত্রীও আহত হয়েছেন।
 

আহত তাজুল ইসলাম জানান, স্ত্রী, মেয়ে ও নাতিকে নিয়ে কুমিল্লার ময়নামতিতে এক আত্মীয়ের তিন দিনের দোয়া শেষে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে দেবীদ্বার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে সিএনজিটি ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মেয়ে রৌশন আরা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর নাতি ইয়ামিনও মারা যায়।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়নামতি থেকে কোম্পানীগঞ্জগামী একটি সিএনজিতে পাঁচজন যাত্রী ছিলেন। বারেরা এলাকায় পৌঁছালে ‘পাঠাও কুরিয়ার সার্ভিস’-এর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৭-৯৩০১) পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ভ্যানটি পালিয়ে গেলে স্থানীয়রা কংসনগর এলাকা থেকে সেটি আটক করে পুলিশে সোপর্দ করে।
 

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত মা-ছেলের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। স্বজনদের উপস্থিতিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।