মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩২:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হজমের সমস্যা সমাধানের উপায়

হজমের সমস্যা সমাধানের উপায়

হজমের সমস্যা দেখা দিলে ওজন বেড়ে যেতে পারে। তাই হজমের সমস্যা নিয়ন্ত্রণ করা জরুরি। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন। যা শরীরের জন্য খুবই ক্ষতিকর।


হজমের সমস্যা দুর করতে কিছু উপায় আসুন জেনে নিই- 

১. কাঁচাহলুদ হজম সমস্যা দূর করাতে ভীষণ উপকারী। তাই হজমের সমস্যা দেখা দিলে নিয়মিত এক টুকরো কাঁচাহলুদ খাওয়ার চেষ্টা করুন।

২. খালি পেটে কুসুম গরম পানি খেলে পেটের ফাঁপা ভাব দূর হয়। হজম শক্তি বেড়ে যায়।

৩. জিরার গুড়ো পানিতে মিশিয়ে গরম করে খেলে হজম ক্ষমতা বাড়ে। এটি পেটের চর্বিও দূর করে।

৪.এলাচ চিবিয়ে খেলে হজমের সমস্যা দুর হয়। তবে এলাচের যেন ঝাঁজ থাকে সেদিকে খেয়াল রাখবেন।

৫. দীর্ঘসময় পেট খালি রাখলে গ্যাস বাড়ে। তাই খাবার খাওয়ার মাঝে বেশি সময় বিরতি দেয়া যাবে না।

৬. পেঁপে পাতা হজমের ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত পেঁপে পাতা সিদ্ধ করে পানি খেলে হজমের সমস্যা থেকে মুক্তি মিলে।

৭. আপেল হজম সমস্যা দূর করতে সাহায্য করে। আপেল সিদ্ধ করে সেই রস খেলে হজম ক্ষমতা বাড়ে। এটি খালি পেটে নিয়মিত খেলে বদহজম দূর হয়।

৮. হজমের সমস্যা দূর করতে হলে খাবারে আঁশের পরিমাণ বাড়াতে হবে। নিয়মিত শাকসবজি খেতে হবে।

৯. কাঠবাদাম হজমের সমস্যা দুর করতে অত্যন্ত উপকারী। তবে হজমের সমস্যা দূর করতে কাঠবাদাম খেতে হবে ভিজিয়ে।

১০.সুস্থ থাকতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। নিয়ম করে এই অভ্যাস করলে হজমের সমস্যাও দুর হয়।