শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৪:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ,বরিশাল ব্যুরো:

 

বরিশালে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে কৃষক-কৃষাণীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবি মৌসুম ২০২৫-২৬ উপলক্ষে বাংলাদেশের চার অঞ্চলে বাস্তবায়নাধীন এই কর্মসূচির আওতায় রোববার (৪ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
 

প্রশিক্ষণে আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমনসহ রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে টুমচর এলাকার ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। পর্যায়ক্রমে বরিশাল সদর উপজেলার মোট ৩৬০ জন কৃষক-কৃষাণী এ প্রশিক্ষণের আওতায় আসবেন বলে জানানো হয়।
 

কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ আফরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল-মনির, উপসহকারী কৃষি কর্মকর্তা আর এম মেজবাহ উদ্দিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুজ্জামান।
 

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষ করে তুললে দেশের কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে।
 

প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল সদর। অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি জানান।