রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০৪:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

রুমিন ফারহানার উপহার পাঠানোকে পজিটিভ বার্তা আখ্যায়িত করলেন হাসনাত আবদুল্লাহ

রুমিন ফারহানার উপহার পাঠানোকে পজিটিভ বার্তা আখ্যায়িত করলেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে কিছু মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষাপটে রুমিন ফারহানা তাদের জন্য উপহার পাঠিয়েছেন এবং আমাদের পরিস্থিতি জানতে চেয়েছেন। তিনি বলেন, “এটি আমাদের জন্য একটি পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই এটি স্বাগত জানানো উচিত।”
 

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। এই উঠান বৈঠক আয়োজন করে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি, যেখানে তারা গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবি নিয়ে আলোচনা করেছেন।
 

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আমাদের এখন নির্বাচনবিরোধী বলা হচ্ছে। বিএনপি নির্বাচনের পক্ষ নিয়ে কথা বলছে। আমরা নির্বাচনের পাশাপাশি বিচার ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছি। আমাদের উচিত নির্বাচনের পাশাপাশি বিচার ও সংস্কার নিশ্চিত করা। কিন্তু এখন দেখা যাচ্ছে, পুলিশ বিনা বিচারে আমাদের ঘর থেকে তুলে নিচ্ছে এবং পরিবারকে জানাচ্ছে না। এটা যে কোনো রাজনৈতিক দলের জন্যই উদ্বেগজনক বিষয়।”
 

তিনি আরও সতর্ক করে বলেন, “নুর ভাইয়ের ওপর যে আক্রমণ হয়েছে, তা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। আমরা দেখেছি তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে এবং খালেদা জিয়ার সঙ্গে একই পরিস্থিতি আমাদের জন্যও অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। নিয়ম পরিবর্তনের নামেই আমরা সংস্কারের দাবি তুলেছি, এবং এ জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।”
 

বৈঠকে অন্য বক্তৃতা রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।