সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাবি হলে হত্যাকাণ্ড: ৮ শিক্ষার্থী বহিষ্কৃত, নতুন প্রভোস্ট নিয়োগ

ঢাবি হলে হত্যাকাণ্ড: ৮ শিক্ষার্থী বহিষ্কৃত, নতুন প্রভোস্ট নিয়োগ

ঢাকা প্রেস
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:-



 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চুরি সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার পর হলের প্রভোস্টকে বদল করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 

শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের আবাসিক সিট বাতিল করা হয়েছে।
 

পূর্ববর্তী প্রভোস্ট অধ্যাপক ড. শাহ মো. মাসুমের স্থলাভিষিক্ত হয়েছেন ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা:

  • মো. মোত্তাকিন সাকিন শাহ (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান)
  • মো. জালাল মিয়া (পদার্থবিজ্ঞান)
  • সুমন মিয়া (মৃত্তিকা পানি ও পরিবেশ)
  • আল হোসাইন সাজ্জাদ (ভূগোল ও পরিবেশ)
  • মো. আহসান উল্লাহ (গণিত)
  • মো. ফিরোজ কবির (উদ্ভিদবিজ্ঞান)
  • মো. আবদুস সামাদ (পদার্থবিজ্ঞান)
  • ওয়াজিবুল আলম (সমুদ্রবিজ্ঞান)