মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যা বললেন জেলেনস্কি

জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যা বললেন জেলেনস্কি

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় জেলেনস্কি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও সহায়তা চেয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, গত মাসে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিমান দুর্ঘটনায় নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলার বিরুদ্ধে বিশ্বকে এক হতে হবে। কারণ এই আগ্রাসন বৈশ্বিক অর্ডারের ওপর হুমকি। রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোরও অভিযোগ করেছেন তিনি। এদিকে রাশিয়া সফরে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। 


রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো কিয়েভকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়া চায় মিত্র দেশগুলো যেন তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখে। এই সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের পর তারা দুজনেই এ বিষয়ে একমত হয়েছেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি টানতে যে কোনো বিষয় অবশ্যই বিবেচনায় নিতে হবে। মস্কোর ঘনিষ্ট মিত্র হিসেবে দেখা হয় বেইজিংকে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পশ্চিমা দেশগুলো দাবি করে আসছে যে, চীন রাশিয়াকে সহযোগিতা করছে। যদিও বেইজিং শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।