সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

যেদিন গ্রেপ্তার, সেদিন থেকেই সাজার কার্যকারিতা: অ্যাটর্নি জেনারেল

যেদিন গ্রেপ্তার, সেদিন থেকেই সাজার কার্যকারিতা: অ্যাটর্নি জেনারেল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড আসামিদের গ্রেপ্তারের দিন থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রায় ঘোষণার পর আদালত চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
 

তিনি বলেন, মামলায় দুই আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর একজন আসামি রাজস্বাক্ষী হওয়ায় সকল দিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।
 

শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে দণ্ড ঘোষণা করা হয়েছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ রায় যুগান্তকারী। এটি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসনকে আরও শক্তিশালী করবে।”
 

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।