সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০১:২৭:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

দৌলতদিয়ায় পিস্তলসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

দৌলতদিয়ায় পিস্তলসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:-

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ আবুল হাসেম সুজন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড়মুরারীপুর গ্রামের বাসিন্দা ও রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি।
 

পুলিশ সূত্রে জানা যায়, আবুল হাসেম সুজন ২০১৮ সালে সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবদল থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে বিভিন্ন ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন।
 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, শনিবার রাত ৩টার দিকে থানার সাব-ইন্সপেক্টর মো. ফরিদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর একটি কক্ষে অভিযান চালায়। এসময় ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আবুল হাসেম সুজনকে আটক করা হয়।
 

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।