শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৫:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাউজানে দরজা বন্ধ করে তিন ঘরে আগুন, অল্পের জন্য প্রাণরক্ষা

রাউজানে দরজা বন্ধ করে তিন ঘরে আগুন, অল্পের জন্য প্রাণরক্ষা

 রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:


 

চট্টগ্রামের রাউজানে গভীর রাতে বাইরে থেকে দরজা বন্ধ করে অগ্নিসংযোগের মাধ্যমে তিনটি হিন্দু পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামের তেজেন্দ্র লাল শীলের বাড়িতে এ ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে বিমল তালুকদারের ঘরে আগুন দেওয়া হয়। আগুনের শিখা দেখে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে চাইলে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। পরে বাঁশের বেড়া ভেঙে পরিবারের চার সদস্য প্রাণে রক্ষা পান। স্থানীয়দের দ্রুত সহায়তায় ঘরটি আংশিকভাবে রক্ষা করা সম্ভব হয়।
 

এর পাশেই অমল তালুকদারের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে একটি প্যান্টে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবারের তিন সদস্যকে উদ্ধার করেন।
 

একই রাতে কয়েকশ ফুট দূরে রুবেল দাসের ঘরেও আগুন দেওয়া হয়। আগুনের আঁচ টের পেয়ে পরিবারের সদস্যরা বের হওয়ার সময় দেখতে পান দরজা বাইরে থেকে বন্ধ। পরে টিন কেটে বের হলে তিনজন প্রাণে রক্ষা পান। এ ঘটনায় লিটন দাস আহত হন।
 

ঘটনার খবর পেয়ে সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম ও উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে বিএনপির দুটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা দাবি করেন, আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকতে পারে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (অপরাধ) সিরাজুল ইসলাম। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

এর আগে বৃহস্পতিবার ভোরে রাউজান সদর ইউনিয়নের জয়নগর গ্রামের বড়ুয়াপাড়ায় দিনমজুর সাধন বড়ুয়ার বসতঘর ও গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময় পাশের আরও তিনটি পরিবারের ঘরেও অগ্নিসংযোগ করে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, সাধন বড়ুয়ার পরিবারের সদস্যদের ঘরে আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়।