বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৯:৩০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তীব্র গরমে পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

তীব্র গরমে পশ্চিমবঙ্গের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

চলছে পশ্চিমবঙ্গজুড়ে তীব্র তাপপ্রবাহ। এই তীব্র গরমে শিক্ষার্থীদের যাতে কষ্ট না হয় , সেজন্য সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

মমতা ব্যানার্জী বলেন, ‘ভয়াবহ দাবদাহ পরিস্থিতির আলোকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আমি এ সময় তাদের কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।’


এই তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে পশ্চিমবঙ্গবাসী। কলকাতায় শেষ বৃষ্টি হয়েছিল ১ এপ্রিল। এর পর থেকে গরমের তীব্রতা শরু হয়। এই তাপপ্রবাহে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। 

এর আগে পশ্চিমবঙ্গ সরকার প্রচণ্ড গরমের কারণে পাহাড়ি এলাকা ছাড়া অন্যান্য জায়গার সরকারি ও সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ৩ সপ্তাহ এগিয়ে ২ মে থেকে শুরুর প্রস্তাব দিয়েছিল।