শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাইকোর্টের রায়: দ্বিতীয় বিয়ে করতে আর লাগবে না স্ত্রীর অনুমতি

হাইকোর্টের রায়: দ্বিতীয় বিয়ে করতে আর লাগবে না স্ত্রীর অনুমতি

হাইকোর্ট বলেছেন, মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি দীর্ঘদিন ধরে সামাজিক ও নৈতিক সীমারেখার মধ্যে বিবেচিত হয়ে এসেছে। তবে সম্প্রতি হাইকোর্টের একটি রায়ে এই প্রচলিত রীতি পাল্টে যেতে যাচ্ছে।
 

আদালত জানিয়েছে, এবার থেকে দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক নয়। মুসলিম পারিবারিক আইন সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানিয়েছে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতির পরিবর্তে বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ওপর নির্ভর করবে।
 

এ পর্যন্ত প্রচলিত আইন অনুসারে স্ত্রী বা প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায়নি। তবে হাইকোর্ট রায়ে উল্লেখ করেছে, মুসলিম পারিবারিক আইনে সরাসরি স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতার কোনো বিধান নেই।
 

২৪ পাতার পূর্ণাঙ্গ রায়ে আদালত জানিয়েছে, দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলের দায়িত্ব, তাই স্ত্রী অনুমোদন বাধ্যতামূলক নয়। উল্লেখ্য, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল।
 

১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন প্রবর্তনের পর নারীর ক্ষেত্রে সেই সাজা বহাল থাকলেও পুরুষের দ্বিতীয় বিয়ে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ওপর নির্ভর করে। অনুমতি ছাড়া বিয়ে করলে এক বছরের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা হওয়ার বিধান ছিল।
 

তবে রিটকারীরা এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন। তারা মনে করেন, আদালতের এই সিদ্ধান্তের ফলে বহু বিবাহে নীতিমালা ও নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। তাদের দাবি, নারী-পুরুষ উভয়ের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই তারা রিট করেছিলেন।