শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম পাঁচলাইশ থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
 

পাঁচলাইশ থানা বিএনপি (শোলকবহর ওয়ার্ড) এবং সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মামুনুল ইসলাম হুমায়ুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে দোয়া মাহফিলে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য মো: কামরুল ইসলাম।
 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক সহসভাপতি মো: আশারাফ চৌধুরী, সাবেক জাসাস সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলশাদ আহমেদ, শাহিদুর রহমান বেলাল, শাহ আলম চৌধুরী, কাজী শামসুল আলম, হাসান চৌধুরী ওসমান এবং দিদারুল আলম। এছাড়াও ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।