বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পটিয়ায় খানেকায়ে হামিদিয়া শাহ মজিদিয়া রশিদিয়ায় হাফেজদের দস্তারবন্ধি অনুষ্ঠিত

পটিয়ায় খানেকায়ে হামিদিয়া শাহ মজিদিয়া রশিদিয়ায় হাফেজদের দস্তারবন্ধি অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:


চট্টগ্রামের পটিয়ায় খানেকায়ে হামিদিয়া শাহ মজিদিয়া রশিদিয়ার উদ্যোগে বার্ষিক সভা ও হাফেজে কোরআনদের দস্তারবন্ধি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপদেষ্টা আলহাজ্ব সফদার আহমদ সওদাগর।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, মাওলানা এবিএম কুতুব উদ্দিন, মাওলানা মহিউদ্দিন মজিদী, মাওলানা শাহ মুহাম্মদ ইউসুফ বিন নূরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক, রাজনীতিবিদ মোজাম্মেল হক, সমাজসেবক গাজী আসলাম, তৌহিদুল আলম, ডা. মো. এমদাদুল হাসান, আলহাজ্ব শাহজাহান মহিউদ্দিন, মো. আবুল বশর ও গাজী আবু তাহেরসহ অনেকে।

আলোচক হিসেবে বক্তব্য দেন হাফেজ ক্বারী আবদুল মাবুদ, মাওলানা শাহ মুহাম্মদ আবদুল হালিম রশিদী, মাওলানা রফিক আহমদ ও মাওলানা জসীম উদ্দিন সিদ্দিকী প্রমুখ। এছাড়া কমিটির নেতৃবৃন্দের মধ্যে গিয়াস উদ্দিন বাবু, রোকুনুজ্জামান সবুজ, ওসমান গনি খসরুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথে জীবন গঠনের আহ্বান জানান। তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মুমিন হিসেবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের শেষে হাফেজে কোরআনদের দস্তারবন্ধি সম্পন্ন করা হয়।