শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:১৫:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

নাটোরে জনসেবা হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা.আমিরুল গলাকাটা মরদেহ উদ্ধার।

নাটোরে জনসেবা হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা.আমিরুল গলাকাটা মরদেহ উদ্ধার।

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


‎
নাটোর শহরের মাদরাসা মোড় এলাকার জনসেবা হাসপাতালের নিজ কক্ষ থেকে জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার আমিরুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই মরদেহ উদ্ধার করে।


‎তিনি জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ও জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ড্যাবের সাবেক আহ্বায়ক ও নাটোর সিভিল সার্জন অফিসের সাবেক এমওসিএস ছিলেন। তিনি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে মো. হাসান মাস্টারের ছেলে। তিনি সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে হাসান মাস্টারের ছেলে। 


হাসপাতাল সূত্রে জানা যায় ডাক্তার আমিরুল ইসলাম সারারাত কয়েকটি অপারেশন করে হাসপাতালের তৃতীয় তলায় নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর দুইটা নাগাদ হাসপাতালের অন্যান্য স্টাফরা তাকে ডাকলে ভেতর থেকে সারা শব্দ না পেয়ে দরজা ধাক্কাতে থাকে কোন সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।


এ ব্যাপারে ‎নাটোরের পুলিশ সুপার মহাদয় মো. আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি, এটা একটি হত্যাকান্ড। পুলিশ প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


রিপোর্ট লেখা পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুরতহাল তৈরি করছিলেন।